পাঁচ ছিনতাইকারী খুন করে এএসপি মিজানকে
হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদারকে পাঁচ জনে মিলে হত্যা করেছে। হত্যাকারী সবাই ছিনতাইকারী। একই চক্রের সদস্য। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও মিরপুর জোন পুলিশের তদন্ত-সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে ।
















