কাফনের কাপড় জোগাড় করতে না পেরে ভাসিয়ে দিল রোহিঙ্গার লাশ
সম্প্রতি মিয়ানমার সেনা ও বিজিপির নির্যাতনের শিকার রোহিঙ্গারা নিজ জন্মভূমি ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয় উখিয়ার বিভিন্ন স্থানে। তাবু করে ছড়িয়ে ছিটিয়ে আশ্রয় নিলেও চরম অভাব অনটন, মানবিক বিপর্যয় দেখা দেয় রোহিঙ্গা ঝুপড়িতে।
















