‘দেশের সকল পোস্ট অফিসে ইএমটিএস সেবা চালু করা হবে’
পর্যায়ক্রমে দেশের সকল পোস্ট অফিসে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো সেবা ইএমটিএস চালু করা হবে। আজ সংসদে সরকারি দলের সদস্য হাবিবুর রহমানের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন।
















