বিকাল চারটায় সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
প্রায় আট মাস পর সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকাল চারটায় তার সরকারি বাসভবন গণভবনে হবে এই সংবাদ সম্মেলন। এর আগে সর্বশেষ তিনি চলতি বছরের ১৭ এপ্রিল সংবাদ সম্মেলন করেছিলেন।














