এবার রূপালি পর্দায় দেখা যাবে কণ্ঠশিল্পী আরফিন রুমিকে
কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে ভক্তদের কাছে বেশি পরিচিত আরফিন রুমি। গানের পাশাপাশি মাঝে মাঝে মিউজিক ভিডিওতে অভিনয়ও করেন তিনি। তবে চমকপ্রদ তথ্য হলো- এবার রূপালি পর্দায় দেখা যাবে তাকে। নিজের গাওয়া গানের সঙ্গে অভিনয় করবেন তিনি।
















