দুই মামলায় জামিন, বিদেশে যেতে পারবেন না খালেদা জিয়া
এক লাখ টাকা মুচলেকা দিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তাকে জামিন দেন।
















