রাজধানীর উত্তরায় ডিবি পরিচয়ে ৪০ লাখ টাকা ছিনতাই
রাজধানীর উত্তরা এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে একটি পোশাক কারখানার এক কর্মকর্তাসহ দুইজনকে মারধর করে ৪০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কুড়িল বিশ্বরোডে ওই দুজনকে ফেলে দিয়ে পালিয়ে গেছে।
















